শাহজাদপুরে বন্যায় ৬টি ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দী
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বন্যায় ৬টি ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দী

দিলীপ গৌর
১৬-০৭-২০২০ ০৮:৩৮ অপরাহ্ন
শাহজাদপুরে বন্যায় ৬টি ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দী
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্যের অভাব। ঘর-বাড়ী তলিয়ে যাওয়া শত শত পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলোর মধ্যে সোনাতনী, জালালপুর, কৈজুরী, গালা, রূপবাটি ও পোরজনা ইউনিয়ন উল্লেখযোগ্য। এছাড়াও শাহজাদপুর পৌর এলাকার নিন্মাঞ্চলগুলো তলিয়ে গেছে। সরজমিন ঘুরে দেখা গেছে, সোনাতনী, জালালপুর, কৈজুরী, গালা, রূপবাটি ও পোরজনা ইউনিয়নের অনেক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই ৬টি ইউনিয়নের প্রায় ৪০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোনাতনী ইউনিয়নের ৭০ ভাগ, গালা ইউনিয়নের প্রায় ৯০ ভাগ, জালালপুর, কৈজুরী, পোরজনা ও রূপবাটি ইউনিয়নের প্রায় ৪০ ভাগ পরিবার বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় প্লাবিত ইউনিয়নগুলোর ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ পর্যন্ত পৌঁছেনি কোনো ত্রাণ-সামগ্রী। পূর্ব থেকেই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের মানুষ এমনিতেই অভাব-অনটনের মধ্যে জীবন-যাপন করছে। তার উপর বন্যার পানি মানুষের মাঝে টেনে এনেছে নতুন বিপদ। পৌর অঞ্চলের নিন্ম এলাকার মধ্যে রয়েছে- শান্তিপুর, রূপপুর নতুনপাড়া (উড়ির চর), দ্বারিয়াপুর (পশ্চিমপাড়া), শক্তিপুর (পশ্চিমপাড়া), প্রাণনাথপুর এবং পাড়কোলা গ্রামের নিন্মাঞ্চলগুলোর ঘর-বাড়ীতে বন্যার পানি ঢুকে পড়েছে। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার গালা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও সোনাতনী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান জানান, ‘আমাদের ইউনিয়নের প্রায় সবকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫৯টি গ্রামে প্রায় ১৫ হাজার পরিবার। তারা জানান, এ পর্যন্ত সরকার থেকে কোন প্রকার ত্রাণ-সামগ্রী পাই নি। বন্যায় ডুবে যাওয়া ক্ষতিগ্রস্থ মানুষগুলো সাহায্যের জন্য আমার বাড়ীতে ভীড় জমাচ্ছে। দ্রুত ত্রাণের ব্যবস্থা না করলে বন্যায় প্লাবিত মানুষদের না খেয়ে থাকতে হবে।’ এ ব্যাপারে শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘এ পর্যন্ত বন্যায় প্লাবিত ৭’শ ৯০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

দিলীপ গৌর ১৬-০৭-২০২০ ০৮:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 494 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com