উল্লাপাড়ায় নন এম পিও শিক্ষক- কর্মচারীদের মাঝে অনুদানের অর্থের চেক বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৭-২০২০ ০৮:০০ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় নন এম পিও শিক্ষক- কর্মচারীদের মাঝে অনুদানের অর্থের চেক বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১৬ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন এম পিও ৬শ ১১ জন শিক্ষক কর্মচারীদের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থের চেক বিতরণ করা হয়েছে ।
উপজেলা পরিষদের হল রুমে বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ চেক বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ ।এ সময় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম গাছের চারা বিতরণ করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৭-২০২০ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ