চৌহালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-০৭-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
|
|
চৌহালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া গ্রামে বন্যার পানিতে ডুবে সামিয়া খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম খাষকাউলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া খাতুন পশ্চিম খাষকাউলিয়া গ্রামের মো. আবু সাইদের মেয়ে।
পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো সামিয়া খাতুন ৷ খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে যায় ৷ অনেক খোঁজাখুঁজির পর উঠানের পাশ থেকে উদ্ধার করে চৌহালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০৭-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ