সলঙ্গায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন

  

সলঙ্গায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-০৭-২০২০ ০৪:২০ অপরাহ্ন
সলঙ্গায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে নিখোঁজের ৪২ ঘন্টা পর যুবক মোতালেব হোসেন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় নদী হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব হোসেন একই থানার নলকা ইউনিয়নের চরফরিদপুর গ্রামের লালচানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার বেলা ২ টার দিকে মোতালেব বাড়ি ফেরার পথে ফুলজোড় নদীর ফরিদপুর খেয়া ঘাটের নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন,রায়গন্জ ফায়ার সার্ভিস সহ রাজশাহীর ডুবুরী দল বুধবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশী করে ব্যর্থ হয়। অবশেষে ৪২ ঘন্টা পর বৃহ:বার সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-০৭-২০২০ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com