কাজিপুরে বন্যায় তলিয়ে গেছে চার ইউপি ভবন, ২৮ চিকিৎসাকেন্দ্র
২৪ এপ্রিল, ২০২৬ ০১:১৪ অপরাহ্ন

  

কাজিপুরে বন্যায় তলিয়ে গেছে চার ইউপি ভবন, ২৮ চিকিৎসাকেন্দ্র

আব্দুল জলিল
১৬-০৭-২০২০ ১১:১২ পূর্বাহ্ন
কাজিপুরে বন্যায় তলিয়ে গেছে চার ইউপি ভবন, ২৮ চিকিৎসাকেন্দ্র

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে কাজিপুরের ওয়াপদা বাঁধ চুঁয়ে অনেক স্থানে পানি আসছে। গত বুধবার (১৫ জুলাই) দিনভর কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী উপজেলা টেংলাহাটায় ওয়াপদা বাঁধের ওপর থেকে খড়ের গাদা সরিয়ে দিয়েছেন।

এদিকে পানি বৃদ্ধির ফলে উপজেলার নিশ্চিন্তপুর, চরগিরিশ. তেকানি ও শুভগাছা ইউনিয়ন পরিষদ ভবনে বন্যার পানি প্রবেশ করেছে। বন্যার পানি ওঠায় বন্ধ হয়ে গেছে নিশ্চিন্তপুর, মনসুর নগর ও নাটুয়ারপাড়া ১০ শয্যার মা ও শিশু কল্যাণ হাসপাতাল। বন্ধ হয়ে গেছে চরাঞ্চলের ২৪টি কমিউনিটি ক্লিনিক। চরাঞ্চলের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।  ডুবে গেছে চলাচলের সমস্ত রাস্তাঘাট। নলকূপ ডুবে যাওয়ায় পানিবন্দি মানুষের বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেই সাথে গো-খাদ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে।

পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের কয়েকটি নৌঘাটের স্থান পরিবর্তন করেছে চলাচলকারী নৌযান মালিকেরা। এদিকে তীব্র স্রোতের কারণে যমুনা পারাপার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।


আব্দুল জলিল ১৬-০৭-২০২০ ১১:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 432 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com