উল্লাপাড়ায় ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদকে মারপিটে গুরুতর আহত
২৭ এপ্রিল, ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদকে মারপিটে গুরুতর আহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৭-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদকে মারপিটে গুরুতর আহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হােসেনকে মারপিটে গুরুতর আহত করে ৩ লাখ টাকা ছিন্তাই করে নিয়েছে বলে থানায় অভিযোগ করেছে । আহত আফজাল হােসেনকে সিরাজগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাজার এলাকায় তাকে মারপিট করা হয় । উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের হরিশপুর গ্রামের মোঃ আফজাল হােসেন কয়ড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক । পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী বলে জানা যায় । মোঃ আফজাল হােসেনের থানার অভিযাগে উল্লেখ করেছেন , তিনি নগদ তিন (৩ ) লাখ টাকা নিয়ে মােটরসাইকেল যোগে উল্লাপাড়ার পূর্বদেলুয়া যেতে রওনা দেন । কয়ড়া বাজার এলাকার এলে, কয়ড়া বাঘলপুর গ্রামের আবু সামা, আব্দুল মতিন, আব্দুল মজিদ, আব্দুল জলিল পূর্ব পরিকল্পিত ভাবে রাস্তায় দাঁড়িয়ে তার মােটরসাইকেলের গতিরোধ করে ঠেকিয়ে মারপিট এবং তার মাথায় ছুরির আঘাত করে গুরুতর আহত করে তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল পাঠায় । তিনি হামলাকারীদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযােগ দিয়েছেন । উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান , আফজাল হােসেন লিখিত অভিযােগ দিয়েছেন । তার অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৭-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 522 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com