তাড়াশে করোনা ভাইরাসকে জয় করলেন সাংবাদিক রনি
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪২ পূর্বাহ্ন

  

তাড়াশে করোনা ভাইরাসকে জয় করলেন সাংবাদিক রনি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৫-০৭-২০২০ ০৩:১০ অপরাহ্ন
তাড়াশে করোনা ভাইরাসকে জয় করলেন সাংবাদিক রনি

সিরাজগঞ্জের তাড়াশে প্রথম করোনায় আক্রান্ত সাংবাদিক আশরাফুল ইসলাম রনি টানা ২১দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাথে যুদ্ধ করে তিনি করোনা মুক্ত হয়েছেন। করোনা জয়ী সাংবাদিক আশরাফুল ইসলাম রনি দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কমের তাড়াশ উপজেলা প্রতিনিধি।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভন।

এ বিষয়ে সাংবাদিক আশরাফুল ইসলাম রনি বলেন, হোম কোয়ারান্টাইনে থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন ও নিয়মকানুন পালন করেছি। এ ছাড়া সকলের দোয়া ও ভালাবাসায় এখন আমি সুস্থ। 

প্রসঙ্গত, গত ২৫ জুন ১২ জনের নমুনা সংগ্রহ করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সাংবাদিক রনির রেজাল্ট পজিটিভ আসে। পরে তিনি ২১ দিন হোম কোয়ারান্টাইনে থেকে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে এখন করোনামুক্ত হয়েছেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৭-২০২০ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 462 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com