শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৭-২০২০ ০৩:১১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে সামাজিক দূরত্ব না মেনেই সরকারি জিআর চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে নওগাঁ ইউনিয়ন পরিষদে সরকারি জিআর চাল ৯৬০ জনের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়। সকলেই সামাজিক দূরত্ব না মেনেই যে যার মতো করে চাল সংগ্রহ করতে দেখা গেছে। করোনা আসার পর থেকে এপর্যন্ত তাড়াশ উপজেলায় করোনাভাইরাসে ২৫ জন করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
এরপরও কারো মাঝে বিন্দু পরিমাণ সচেতনতা দেখা মিলছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো প্রতিদিনই ছুটছেন ত্রাণের আশায় । সরকার সকলকেই সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নির্দেশনা দিলেও অনেকেই মানছেন না এই নির্দেশনা ।
এমন অবস্থায় সরকারি খাদ্য গুদামের সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই চাল বিতরণ করাকে করোনা পরিস্থিতি মোকাবিলায় হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ইউপি সচিব সেলিম রেজা বলেন মানুষকে বললেও শোনে না তাই এভাবেই চাল দিতে হচ্ছে।
তাড়াশ উপজেলা ট্যাগ অফিসার আল-আমিন বলেন , এদের কারুর মুখে মাস্ক নাই সামাজিক দূরত্ব বজায় রাখে নাই তাই এভাবে যদি বিতরণ হয় তাহলে আমি আর এই চাল বিতরণে আসবো না।
নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, মানুষকে সচেতন হতে বললেও তারা মানে না তাই আমি কি করবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com