করোনা মোকাবেলায় তাড়াশের সন্তান সচিব আব্দুস সালামসহ জেলার ৬জন সচিবের কৃতিত্ব
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন

  

করোনা মোকাবেলায় তাড়াশের সন্তান সচিব আব্দুস সালামসহ জেলার ৬জন সচিবের কৃতিত্ব

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৫-০৭-২০২০ ১২:২৪ অপরাহ্ন
করোনা মোকাবেলায় তাড়াশের সন্তান সচিব আব্দুস সালামসহ জেলার ৬জন সচিবের কৃতিত্ব

আশরাফুল ইসলাম রনি: 
করোনা ভাইরাস সংক্রান্ত ইস্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণকে ৬৪ জেলায় সুনির্দিষ্ট কর্মপরিধি সহ সমন্বয়ের দায়িত্ব প্রদান করে অফিস আদেশ জারি করা হয়েছে। 
৬৪ জন সচিবের এই তালিকায় আমাদের সিরাজগঞ্জ জেলার ৬ জন কৃতিসন্তান রয়েছেন যারা ইতিমধ্যেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। (১) আবু হেনা রহমাতুল মুনিম ( সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ) দায়িত্ব পেয়ে কাজ করছেন সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক হিসেবে। (২) বেগম শামীমা নার্গিস ( সদস্য/সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন ) দায়িত্ব পেয়ে কাজ করছেন জয়পুরহাট জেলার সমন্বয়ক হিসেবে। (৩) কবির বিন আনোয়ার (সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় ) দায়িত্ব পেয়ে কাজ করছেন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক হিসেবে। (৪) আবদুর রউফ তালুকদার ( সচিব, অর্থ বিভাগ ) দায়িত্ব পেয়ে কাজ করছেন শেরপুর জেলার সমন্বয়ক হিসেবে। (৫) ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ( সচিব, প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় ) দায়িত্ব পেয়েছেন যশোর জেলার সমন্বয়ক হিসেবে। (৬) কে এম আব্দুস সালাম (সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) ইতিমধ্যেই নড়াইল জেলার সমন্বয়কের দায়িত্ব পেয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৭-২০২০ ১২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com