ইউএনও’র মানবিকতা: তাড়াশে রক্তাক্ত অবস্থায় মটরসাইকেল চালককে উদ্ধার করে নিজে হাসপাতালে নিয়ে আসলেন
০৩ মে, ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন

  

ইউএনও’র মানবিকতা: তাড়াশে রক্তাক্ত অবস্থায় মটরসাইকেল চালককে উদ্ধার করে নিজে হাসপাতালে নিয়ে আসলেন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৫-০৭-২০২০ ০৭:৫২ পূর্বাহ্ন
ইউএনও’র মানবিকতা: তাড়াশে রক্তাক্ত অবস্থায় মটরসাইকেল চালককে উদ্ধার করে নিজে হাসপাতালে নিয়ে আসলেন

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ-ভুইয়াগাতী আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে চন্ডিভোগ এলাকায় সদরুল আমিন (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। এ সময় ওই সড়ক দিয়ে তাড়াশ ইউএনও ইফফাত জাহান রায়গঞ্জে ফেরার পথে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজ গাড়ীতে নিয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

মঙ্গলবার(১৪জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার  দিকে উপজেলার তাড়াশ-ভুইয়াগাতী সড়কে চন্ডিভোগ এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত সদরুল আমিন নিমগাছী মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা । 

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, তাড়াশে কাজ শেষে রায়গঞ্জে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে চন্ডিভোগ এলাকায় রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় একজন পরে আছে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে আহত ব্যাক্তিকে আমার গাড়ী নিয়ে  তাড়াশ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি। খবর পেয়ে রায়গঞ্জ ইউএনও মো. শামিমুর রহমান তাড়াশ হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন। এ খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৭-২০২০ ০৭:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com