কাজিপুরে দশ টাকা কেজির ৬২ বস্তা চাল আটক
১২ মে, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে দশ টাকা কেজির ৬২ বস্তা চাল আটক

আব্দুল জলিল
১৪-০৭-২০২০ ০৮:১৪ অপরাহ্ন
কাজিপুরে দশ টাকা কেজির ৬২ বস্তা চাল আটক

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির ৬২ বস্তা চাল আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৩জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক গৌতম চন্দ্র মালী নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা বাজারে অভিযান চালিয়ে বস্তাগুলো আটক করেন। ওই বাজারের ব্যবসায়ী চান মিয়ার বন্ধ দোকান থেকে ২২ বস্তা এবং ইউসুফ মিয়ার দোকান থেকে ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি।

এই ঘটনায় ওখানকান স্থানীয় চাল ব্যবসায়ী বাবর, তোতা,  রফিকুল ও চান মিয়াকে নামীয় এবং অজ্ঞাত চারজনকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন স্থানীয় গ্রাম পুলিশ তোতা মিয়া।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার মামলার কথা স্বীকার করে জানান,“ আসামীদের আটকের চেষ্টা চলছে।”


আব্দুল জলিল ১৪-০৭-২০২০ ০৮:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com