সংবাদ প্রকাশের পর তাড়াশ-খালখুলা সড়ক সংস্কার শুরু
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সংবাদ প্রকাশের পর তাড়াশ-খালখুলা সড়ক সংস্কার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-০৭-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর তাড়াশ-খালখুলা সড়ক সংস্কার শুরু

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জ কন্ঠ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-খালখুলা সড়কের খানাখন্দ স্থানগুলোতে সংস্কার শুরু করেছেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। 

মঙ্গলবার (১৪জুলাই) বিকালে নিশ্চিত করে সিরাজগঞ্জ সওজ, উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী, মো: কামাল হাসান জানান,  গত কয়েক দিনের ভারী ও হালকা বর্ষণ এবং ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় সড়কের কিছু স্থানে ছোটখাটো খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। এতে জনগনের ভোগান্তি হয়। এদিকে সংবাদ আমাদের নজরে আসার পর খানাখন্দ গুলো ইট দিয়ে সংস্কার করে আপাতত যানবাহন ও মানুষ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, তাড়াশ-খালখুলা সড়কটি উপজেলার পৌর এলাকার খুটিগাছা থেকে খালখূলা সড়কের ৫ কিলোমিটার সড়ক হলো সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায়। এ সড়কটি দীর্ঘ দিন যাবত হাজারো খানাখন্দে ভরপুরে পড়ে ছিল। সড়কটি অভিভাবকহীন থাকায় এই সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোগের সীমা ছিলন। পরবর্তীতে গত ৩ মাস পুর্বে সড়কটি সংস্কার করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতির কারনে আবারো সড়কটির চেহারা ফিরে যায় পুরানো রুপে। বর্তমানে টানা কয়েকদিনের বৃষ্টিতে সড়কের বেশ কয়েকটি জায়গা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়ে গিয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ কন্ঠ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৭-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com