মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চায় কানিজ ফাতেমা, সহযোগিতা প্রয়োজন...
২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন

  

মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চায় কানিজ ফাতেমা, সহযোগিতা প্রয়োজন...

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-০৭-২০২০ ০১:১০ পূর্বাহ্ন
মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চায় কানিজ ফাতেমা, সহযোগিতা প্রয়োজন...

শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ এর “বি এস সি ইন নার্সিং” ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের উত্তীর্ণ ছাত্রী কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের কানিজ ফাতেমা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে উত্তীর্ণ ছাত্রী হিসেবে সার্টিফিকেট গ্রহণ করেন।

উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের এম পি জনাব হাবিবে মিল্লাত মুন্না।

কানিজ ফাতেমা বলেন, বি এস সি ইন নার্সিং পাশ করার পর ও বিভিন্ন যায়গায় চাকুরীর জন্য দরখাস্ত করেও কোন চাকুরী পাচ্ছি না। কারণ হিসেবে তার কোন রেফারেন্স নাই এবং অভিজ্ঞতা অল্প থাকায় বিভিন্ন হসপিটালে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ও চাকুরী হচ্ছে না।

তিনি আরো বলেন, আজ দেশে কভিড-১৯ মহামারী চলছে । অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। করোনায় মানুষের পাশে নিজেকে উৎসর্গ করতে চাই। সেজন্য একটি সুযোগের অপেক্ষায় আছি কিন্তু কারো কাছ থেকেই সেই সুযোগটা পাচ্ছি না। যদি কেউ আমার পাশে দাঁড়াতেন তাহলে মানব সেবার পাশাপাশি নিজেকে কর্মের মধ্যে নিয়োজিত রাখতে পারবো।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-০৭-২০২০ ০১:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 625 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com