শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৭-২০২০ ০৮:৫২ অপরাহ্ন |
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনাকালিন সময়ে ননএমপিও শিক্ষকদের জন্যে বরাদ্দকৃত সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।
প্রথম দিনে উপজেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ৭৮ জন শিক্ষক ও ৩৪ জন কর্মচারীর হাতে এই চেক তুলে দেয়া হয়েছে। প্রতি শিক্ষক পেয়েছেন পাঁচ হাজার এবং কর্মচারী পেয়েছেন আড়াই হাজার করে টাকার চেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com