কাজিপুর উপজেলা ছাত্রলীগের মত বিনিময় ও দোয়া
০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

কাজিপুর উপজেলা ছাত্রলীগের মত বিনিময় ও দোয়া

আব্দুল জলিল
১৩-০৭-২০২০ ০৫:০৩ অপরাহ্ন
কাজিপুর উপজেলা ছাত্রলীগের মত বিনিময় ও দোয়া

স্টাফ করেসপন্ডেন্টঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রি , কাজিপুরের এমপি, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃুত্যুর ত্রিশতম দিনে উপজেলা ছাত্রলীগ এক মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন করে। 

সোমবার (১৩ জুলাই) বেলা এগারটায় উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ।

 ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে  বক্তব্য রাখেন। এর আগে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মিদের বক্তব্য তিনি শোনেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আসাদ শেখ, বেলায়েত উল ইসলাম শাওন, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিল্টন, মামুন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাড্ডি, আরিফুল ইসলাম নিরব, পবিত্র সাহা, ইব্রাহিম খলিল রুমন।

 

 অন্যদের মধ্যে সোনামুখী ইউপি সভাপতি আসাদুল ইসমলাম, সম্পাদক আরিফুল ইসলাম, চালিত্ডাঙ্গা ইউপির যুগ্ন সম্পাদক সোহাগ, গান্ধাইল ইউপির সাধারন সম্পাদক লিমন, শুভগাছা ইউপির সভাপতি লেবু, সম্পাদক সৈকত, কাজিপুর সদর ইউপির সভাপতি মোন্নাফ, সম্পাদক ইমন, মাইজবাড়ি ইউপির সভাপতি পলাশ, সম্পাদক নাদিম, খাসরাজবাড়ি ইউপির সভাপতি শফি, সম্পাদক ওমর ফারুক, চরগিরিশ ইউপির সভাপতি অনিক, সম্পাদক কামরুল, নাটুয়ারপাড়া ইউপির সভাপতি আশরাফুল আলম ডন, সম্পাদক জুয়েল রানা,  তেকানি ইউপির সভাপতি আরিফ, সম্পাদক নাজমুল, নিশ্চিন্তপুর ইউপির সম্পাদক রকিবুল্লাহ, মনসুরনগর ইউপির সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক জনি ও কাজিপুর পৌর সভার সভাপতি সোহেল রানা বিপু, সম্পাদক এরশাদ ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক জিয়াউর রহমান, বর্তমান সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, রাজু আহম্মেদ প্রমূখ। 

অনুষ্ঠানে মোহাম্মদ নাসিমের মৃত্যুর একমাস পূর্তিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আব্দুল জলিল ১৩-০৭-২০২০ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 514 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com