শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-০৭-২০২০ ০৫:৫১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে পল্লীবিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ারসহ নতুন করে ৩জন (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
নতুন ৩ জনের মধ্যে একজন তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার এস, এম কামাল হোসেন, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ব¯ু‘ল গ্রামের আসাদুজ্জামান ও তাড়াশ পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের আশরাফুল ইসলাম। নতুন করে এই ৩ জনসহ উপজেলায় মোট ২৫জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
রোববার (১২জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার তাদের মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। এ পর্যন্ত উপজেলায় ২৫জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com