শিরোনামঃ
আব্দুল জলিল ১১-০৭-২০২০ ০৫:২৮ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্টঃ
উপজেলার মনসুর নগর ইউনিয়ন ও চালিতাডাঙ্গা ইউনিয়নের পৃথক অভিযানে আট জুয়াড়িকে আটক করে থানা পুলিশ।
শুক্রবার (১০ ই জুলাই) বিকেল ৫ টায় মনসুর নগরের কুমারিয়াবাড়ী বাজারে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালী অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- দক্ষিণ কুমারিয়াবাড়ী গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে মোঃ ঠান্ডু মন্ডল (৫৭),কাজেমুদ্দিন শেখের ছেলে সুরুজ্জামাল বিশু(৪০),আব্দুস সামাদের ছেলে মোঃ মজনু মিয়া(৩২),ফজল আলী শেখের ছেলে হেলাল শেখ(৩৭),মৃত নুরু শেখের ছেলে আব্দুল মজিদ শেখ(৪৫) এবং জামালপুরের চর সরিষাবাড়ি গ্রামের মৃত ছবের মন্ডল এর ছেলে জুড়ান আলী(৪০)।
অভিযান পরিচালনা কালীন সময়ে দক্ষিণ কুমারিয়াবাড়ী গ্রামের সামশুল হক ভাংগীর ছেলে শাহীন ভাংগী (৪০) পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
একইদিন বিকেল সাড়ে পাঁচটায় কাজিপুর থানা পুলিশ মাথালাইলচাপড় গ্রামে অভিযান চালিয়ে মৃত শাহজামালের পুত্র বিপ্লব মন্ডল (৩২) এবং মৃত মজিবর মন্ডলের পুত্র লাল মিয়া (৩৬) কে আটক করেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, আটককৃত লাল মিয়া ও বিপ্লবকে ভ্রাম্যমান আদালতে সাত দিনের সাজা দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। আর বাকিদের নিয়মিত মামলা দিয়ে (১১ জুলাই) শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com