প্রকৌশলী শওকত ওসমান শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত
২৭ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ পূর্বাহ্ন

  

প্রকৌশলী শওকত ওসমান শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০৭-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন
প্রকৌশলী শওকত ওসমান শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও নারী এবং কিশোরীদের সুস্বাস্থ্য অধিকার নিশ্চিত কারণে অসামান্য অবদান রাখায় সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) বেলা ১২ টার দিকে উল্লাপাড়া উপজেলা মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের পক্ষ থেকে সলপ ইউনিয়ন পরিষদ কে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করা এবং সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান কে সম্মাননা ক্রেস্ট তুলে হয়।

সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান,উপজেলা আঃলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী প্রমূখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৭-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 538 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com