জমি সংক্রান্ত জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও মা জেলে!
১২ মে, ২০২৬ ০১:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

জমি সংক্রান্ত জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও মা জেলে!

আব্দুল জলিল
১০-০৭-২০২০ ০৭:২৩ অপরাহ্ন
জমি সংক্রান্ত জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও মা জেলে!
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জমি-জমা সংক্রান্ত জেরে বড় ভাইকে পেটানোর পর গলা চেপে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় আসামিদেরকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিহত আমিনুল ইসলাম (৪১) এর ছোট ভাই বাবু মিয়া (৩২) এবং তার মা আমিনা খাতুন (৬০)। কাজিপুর থানায় যাহার মামলা নম্বর ০৭(০৭)২০। উল্লেখ্য, উপজেলার তেকানি ইউনিয়নের পারখুকশিয়া গ্রামে জমি বাটোয়ারা নিয়ে মৃত জেল হকের পুত্র নিহত আমিনুল ইসলাম (৪১) ও বাবু মিয়া (৩২) এর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নিজ বাড়িতেই হঠাৎ কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বাবু পাশে থাকা কাঠের টুকরো (বাটাম) দিয়ে বড় ভাই আমিনুলকে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। পরে গলা চেপে শ্বাস রোধ করলে ঘটনা স্থলেই মারা যান আমিনুল ইসলাম। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, "আসামি দয়কে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি কর্তৃক আটক করে আজ (শুক্রবার) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আব্দুল জলিল ১০-০৭-২০২০ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com