শাহজাদপুরে মাজেদা বেগম নামে গুম মামলার বাদির যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ
দিলীপ গৌর
১০-০৭-২০২০ ০৭:১৩ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে মাজেদা বেগম নামে গুম মামলার বাদির যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ
সাগর বসাকঃ শাহজাদপুর সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের ধাওয়া খেয়ে মাজেদা বেগম (৫৫) নামে এক মহিলা যমুনা নদীতে ঝাঁপ নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে পুলিশ বলছে নিখোঁজ মাজেদা বেগম একটি গুম মামলার বাদি। তাঁর কাছে তথ্য নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাজেদা আকস্মিকভাবে নদীতে ঝাঁপ দিলে গতকাল ৯ জুলাই বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মাজেদা উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি ইসলামপুর গ্রামের হাচেন মোল্লার স্ত্রী। এ ব্যাপারে নিখোঁজ মাজেদার পুত্রবধূ সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় পুলিশ তাদের কৈজুরীর ভাড়া বাড়ি থেকে তাঁর শ্বশুর ও শাশুড়িকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, লোক মুখে শুনতে পেরেছি পুলিশের ভয়ে আমার শাশুড়ি যমুনায় ঝাঁপ দেওয়ার পর তাকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে আজ ১০ জুলাই শুক্রবার শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, উল্লাপাড়া উপজেলার বালশা বাড়ি ইসলামপুর গ্রামের বাসিন্দা মাজেদা বেগম তার চতুর্থ শ্রেণিতে পড়–য়া ছেলে শাহীনকে গুম করা হয়েছে মর্মে অভিযোগ এনে উল্লাপাড়া থানায় একটি গুমের মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অদৃশ্য কারণে মাজেদা বেগম পরিবার পরিজন নিয়ে শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজারের পাশে প্রায় ৪ মাস ধরে বসবাস করছেন। এদিকে এই ভাড়া বাড়িতে গুম হওয়া শাহিনকে মাঝে মধ্যেই দেখতে পাওয়া এমন খবর পেয়ে শাহজাদপুর থানা ও উল্লাপাড়া থানার পুলিশ ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে কৈজুরীতে যায়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ কালে মাজেদা বাড়ির পাশেই যমুনা নদীতে ঝাঁপ দেন। তখন থেকেই তিনি নিখোঁজ রয়েছে। তবে মাজেদার স্বামী হাচেন মোল্লা এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস পিপিএম জানান, মাজেদা বেগমের ছেলে শাহীন মাদক কারবারি। অন্যকে ফাঁসাতে উল্লাপাড়া থানায় মাজেদা বেগম একটি মিথ্যা গুমের মামলা দায়ের করে। এরপর থেকে মাজেদা পরিবার পরিজন নিয়ে শাহজাদপুরে চলে যায়। বৃহস্পতিবার (৯জুলাই)রাতে শাহজাদপুর থানার পুলিশের সহায়তা নিয়ে উল্লাপাড়া থানা পুলিশ মাজেদার শাহজাদপুরের কেজুরীর ভাড়া বাড়িতে গেলে মাজেদা পুলিশের ভয়ে যমুনা নদীতে ঝাঁপ দেয়।
দিলীপ গৌর ১০-০৭-২০২০ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ