চৌহালীতে ৮ ইউপি সদস্যের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
১২ মে, ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীতে ৮ ইউপি সদস্যের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজরুম এডিটর
১০-০৭-২০২০ ০৭:০৬ অপরাহ্ন
চৌহালীতে ৮ ইউপি সদস্যের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের চৌহালী উপজলার উমারপুর ইউনিয়নের ৮ ইউপি সদস্যের অনিয়ম দুর্নীতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে মানহানীকর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উমারপুর ইউনিয়ন বাসীর আয়োজনে শোলজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে জনাকীর্ন এই সংবাদ সম্মলণে হাজী আব্দুল বাতেনের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, আবুল হোসেন মাষ্টার, আব্দুর রাউব মাসুদ পারভেজ, আব্দুস সামাদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, প্রমুখ বক্তব্য রাখন।

বক্তারা বলেন, পরিষদের ১নং ওয়ার্ড সদস্য রাসেদুল হাসান, ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল হাকিম, ৪ নং ওয়ার্ড মেম্বর আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড মেম্বর হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড মেম্বর আরফান আলী, ৮নং ওয়ার্ডর মেম্বর পরশ আলী, ৯নং ওয়ার্ডর মেম্বর মজনু সরকার নিজ নিজ এলাকার গত ৪ বছরে ৫৫টি উন্নয়ন প্রকল্পের সভাপতি হয়ে কাজ না করে ৬৫ লাখ টাকা আত্বসাৎ করেছে।

এছাড়া বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতার কার্ড টাকার বিনিময়ে প্রদান করেছে। এসব কাজের প্রতিবাদ করায় চেয়ারম্যান মতিন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে। পুরা ইউনিয়ন বাসী তাদের দুর্নীতি অনিয়ম দ্বারা অতিষ্ঠ। তখন বক্তারা মেম্বরদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তপুর্বক শাস্তি দাবী করেন।


নিউজরুম এডিটর ১০-০৭-২০২০ ০৭:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 438 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com