শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৭-২০২০ ০৪:৪৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখের আজ (১০জুলাই) জম্মদিন।
জম্মদিন উপলক্ষে চেয়ারম্যান বাবুল শেখ এতিম ও অসহায়দের সাথে দুপুরে খাবার খেয়েছেন।
চেয়ারম্যান বাবুল শেখ জানান, আজকের এই দিনে পৃথিবীতে এসেছি, যে কোন সময় পৃথিবী ছেড়ে চলে যাব, ,তবুও আজ আমার জন্মদিন, যে কয় দিন বেঁচে থাকবো, প্রতিটি মানুষের সততা,ন্যায়নিষ্ঠা এবং নিরেপেক্ষ ভাবে সেবা করে যাবো। আল্লাহ্ মহান সকলের মঙ্গল করুন।
প্রসঙ্গত, এই মহামারী করোনার মধ্যে অসহায় দরিদ্র জনগোষ্টির পাশে থেকে তাড়াশ সদর ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরন্তর কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান বাবুল শেখ। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com