কাজিপুরে নতুন করে ৩ জন করোনা পজিটিভ কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের বিপ্লব, বইরাবাড়ী গ্রামের শফিকুল ইসলাম এবং অপরজন চালিতাডাঙ্গা গ্রামের খুশি। বৃহস্পতিবার (৯জুলাই) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল জলিল ০৯-০৭-২০২০ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 306 বার দেখা হয়েছে।