নাগরপুরে আউশ নমুনা শস্য কর্তন শুরু
২৩ এপ্রিল, ২০২৬ ০২:১২ পূর্বাহ্ন

  

নাগরপুরে আউশ নমুনা শস্য কর্তন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৯-০৭-২০২০ ০৪:২৩ অপরাহ্ন
নাগরপুরে আউশ নমুনা শস্য কর্তন শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার আন্দিবাড়ী ব্লকের কাশাদহ গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ৯ ই জুলাই) সকালে নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের প্রচেষ্টায়, আউশ আবাদের মাধ্যমে ২ ফসলি জমিকে ৩ ফসলি করা হয়েছে। যে জমিতে আগে শুধু মাত্র বোরোধান ও আমন ধানের আবাদ হতো। আজ সেখানে ভুট্টা, আউশ ধান, আমন ধানের আবাদ হচ্ছে।

কৃষক বুদ্ধু মিয়া বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আজ আমি ২ ফসলের যায়গায় ৩ টি ফসল পেয়েছি।এতে আমি এবং আামার পরিবার অনেক খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মতিন বিশ্বাস বলেন, এবছর নাগরপুরে প্রায় ১৬০ একর জমিতে আউশ আবাদ হয়েছে। আগামীতে এর আবাদ বৃদ্ধি করতে যাবতীয় পদক্ষেপ হাতে নিয়েছি, আউশ আবাদ কৃষকের মুখে হাসি নিয়ে আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মতিন বিশ্বাস এর সভাপতিত্বে ধান কর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব জিয়ারুল ইসলাম, ইসরাত জাহান ও ছরোয়ার হোসাইন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষক বৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৯-০৭-২০২০ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 272 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com