শাহজাদপুরে ডোবা থেকে একজনের লাশ উদ্ধার শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নে বাদলবাড়ী মাজার সংলগ্ন একটি ডোবা থেকে আব্দুল মালেক (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকালে ডোবার মধ্যে আব্দুল মালেকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী তার পরিবার ও থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসে। আব্দুল মালেক রতনকান্দি গ্রামের মৃতঃ সেরাজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে-আশিক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দিলীপ গৌর ০৯-০৭-২০২০ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 321 বার দেখা হয়েছে।