শাহজাদপুরে অভিনব কায়দায় ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিলো প্রতারক চক্র
দিলীপ গৌর
০৯-০৭-২০২০ ০২:২৯ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে অভিনব কায়দায় ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিলো প্রতারক চক্র
শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখা হতে বুধবার ৮ জুলাই সকালে ব্যাংকের ভিতর থেকে অভিনব কায়দায় এক মহিলার কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিলো প্রতারক চক্র। জানা গেছে, শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে দুই মহিলা এদিন ডিপোজিট থেকে টাকা তুলে ব্যাংকের মধ্যেই বসে ছিল। এ সময় এক প্রতারক ওই মহিলাদের বলে আপনাদের টাকা ভালো করে বুঝে নেন কারণ; টাকার গড়মিল হলেও ব্যাংকের বাইরে গেলে পরে ব্যাংক কিন্তু আর গড়মিল মেনে নিবে না। এজন্য টাকা গুলো আমাকে দেন আমি ভালো করে গুণে দেই। এই বলেই মহিলার কাছ থেকে টাকা গুলো নিয়ে কৌশলে ব্যাংক থেকে সটকে পড়ে ওই প্রতারক। সাথে সাথে বিষয়টি মহিলারা ব্যাংক ম্যানেজারকে জানালে, সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে প্রতারকের মুখে মাস্ক থাকার কারণে তাকে চিনতে পারা যায় নি। এদিকে ৯ জুলাই বৃহস্পতিবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ এই মূহুর্তে মহিলার নাম ঠিকানা আমার জানা নাই। তবে আমরা টাকা উদ্ধারের চেষ্টা চলাচ্ছি।’
দিলীপ গৌর ০৯-০৭-২০২০ ০২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 467 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ