শালিসে গৃহবধূর জীবনের দাম না মেটায় ২০ ঘন্টা পর থানায় অপমৃত্যুর মামলা
১২ মে, ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শালিসে গৃহবধূর জীবনের দাম না মেটায় ২০ ঘন্টা পর থানায় অপমৃত্যুর মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৭-২০২০ ১২:৪৭ অপরাহ্ন
শালিসে গৃহবধূর জীবনের দাম না মেটায় ২০ ঘন্টা পর থানায় অপমৃত্যুর মামলা
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে তানজিলা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ওই গৃহবধূর জীবনের মূল্য নির্ধারণে শালিসী বৈঠকে উভয় পক্ষের মধ্যে ওই গৃহবধুর জীবনের দাম না মেটায় অবশেষে ঘটনার ২০ ঘন্টা পর থানায় অপমৃত্যুর মামলা করেছে গুহবধুর শশুর। খোঁজ নিয়ে জানা গেছে , একই ইউনিয়নের নওখাদা গ্রামের রেজাউল করিমের মেয়ে তানজিলার সাথে লালুয়ামাঝিড়া গ্রামের মোজদার হোসেনের ছেলে বাবুল হোসেনের (২৮)র সাথে ১ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীতে ঝগড়া বিবাদ মারপিটের ঘটনা চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার(৮জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের লালুয়া পাড়ায় বাবুলের স্ত্রী তানজিলা খাতুনের মৃত্যু হয় । এদিকে তার স্বামীর বাড়ির লোকজন তানজিলার মৃত্যুকে আত্মহত্যা বললেও তানজিলার বাবা রেজাউল করিম অভিযোগ করে বলেন , তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এনিয়ে বুধবার( ৮জুলাই) সন্ধ্যা ৭ টা থেকে তানজিলার লাশ বাড়িতে রেখেই তার শ্বশুড় বাড়ীর লোকজনের সাথে তানিজলার বাবার বাড়ির লোকদের থানা পুলিশ কে না জানিয়ে এবং মামলা না করে লাশ দাফন নিয়ে এক শালিসী বৈঠক শুরু হয়। ওই গ্রামের এক গ্রাম্য প্রধান ফরজ আলীর বাড়িতে গভীর রাত পর্যন্ত এনিয়ে বৈঠক চলে। স্থানীয়রা আরো জানান ওই শালিসী বৈঠকে উপস্থিত ছিলেন , ওই ওয়ার্ডের ইউপি সদস্য আছালত হোসেন , মেয়ে পক্ষের আত্মীয় শরীফ হোসেন , তোরাব আলী , গৃহবধূর স্বামী, শ্বশুড় সহ আরো অনেকেই। এদিকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আছালত হোসেন শালিসী বৈঠক প্রসঙ্গে বলেন, মেয়ে পক্ষ ২ লাখ টাকা দাবী করেছিল। কিন্ত ছেলে পক্ষ গরীব হওয়ায় দেড় লাখ টাকা দিতে চাইলেও পরে ৫০ হাজার টাকা ব্যবধানের কারণে শালিসী বৈঠকে মিমাংসা হয়নি। কিন্ত লাশের খবর থানায় না জানানো প্রসঙ্গে ওই ইউপি সদস্য আরো বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের সব জায়গায় যেতে হয়। অপরদিকে তাড়াশ থানার ওসি মাহবুবুল ইসলাম জানান , দীর্ঘ সময় পরে বৃহস্পতিবার(৯জুলাই) সকালে গৃহবধূর শ্বশুড় তাড়াশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। এর পর পরই গৃহবধূর বাবা তাকে জানান তিনি থানা এসে তার মেয়েকে পিটিয়ে হত্যার মামলা করবেন। ইতিমধ্যে পুলিশকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে । ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বৃহস্পতিবার(৯জুলাই) এ রিপোর্ট লেখাকালীন গৃহবধুর লাশ উদ্ধারের জন্য প্রস্তুতি চলছিল।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৭-২০২০ ১২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com