শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৭-২০২০ ১২:০২ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা আক্রান্ত সাংবাদিক আশরাফুল ইসলাম রনিকে দেখতে গেলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ এলাকার পরিচালক ও আওয়ামীলীগ নেতা মির্জা শামসুল ইসলাম।
সাংবাদিক আশরাফুল ইসলাম রনি করোনা আক্রান্ত হয়ে তার অফিস কক্ষে লগডাউনে থেকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ এলাকার পরিচালক ও আওয়ামীলীগ নেতা মির্জা শামসুল ইসলাম তাকে দেখতে যান। এ ছাড়া তিনি প্রতিনিয়ত তার খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মৃনাল সরকার মিলুসহ আরো অনেকেই । পরে অসুস্থ সাংবাদিককে তিনি বিভিন্ন খাবার সামগ্রী দেন।
প্রসঙ্গতঃ দৈনিক খোলা কাগজ ও পরির্বতন ডট কম এর তাড়াশ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি গত ২৫ জুন তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়। তিনি সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com