শাহজাদপুরে টেপরী গ্রামে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী ও মাঠ দিবস
২২ এপ্রিল, ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে টেপরী গ্রামে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী ও মাঠ দিবস

দিলীপ গৌর
০৯-০৭-২০২০ ০৭:৪০ পূর্বাহ্ন
শাহজাদপুরে টেপরী গ্রামে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী ও মাঠ দিবস
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে টেপড়ী গ্রামে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের খরিপ- ১ মৌসুমের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই বুধবার দুপুরে সামাজিক দরত্ব বজায় রেখে উপজেলার টেপড়ী গ্রামে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন, কৃষি-সম্পসারণ অফিসার এহসানুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, রকিবুল ইসলাম ও স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন। কোন রকম রাসায়নিক ও বালাইনাশক ছাড়া এই গ্রামে নিরাপদ ও পরিবেশ বান্ধব সবজি উৎপাদন করার লক্ষ্যে আজকের এই মাঠ দিবস। উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম জানান, শাহজাদপুরের বিভিন্ন গ্রামে রাসায়নিক ছাড়া নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে। এই সবজি স্বাস্থ্য সম্মত তিনি প্রতিটি গ্রামে এই ধরনের সবজি চাষের আহবান জানায়।

দিলীপ গৌর ০৯-০৭-২০২০ ০৭:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com