তাড়াশে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
১২ মে, ২০২৬ ০৬:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৭-২০২০ ০৭:৩৫ পূর্বাহ্ন
তাড়াশে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৭জুলাই) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী । নিহত গৃহবধু তানজিলা (১৯) লালুয়ামাঝিরড়া গ্রামের বাবুলের স্ত্রী ও নঁওখাদা গ্রামের রেজাউল করিমের মেয়ে । পারিবারিক সুত্রে জানা যায়, ওই দম্পতির ১বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সেই কলহের জের ধরে গতকাল মঙ্গলবার(৭জুলাই) বিকেলে গৃহবধু তানজিলাকে স্বামী বাবুল ও তার পিতা মোজদার হোসেন বেধরক মারপিট করে। মারপিটের একপর্যায়ে তানজিলার মৃত্যু হয় । পরে তারা হত্যাকে আত্বহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে তানজিলাকে। তানজিলার বাবা রেজাউল করিম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিত ভাবে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে। এবিষয়ে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, ঘটনাটি শুনেছি । কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৭-২০২০ ০৭:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com