শাহজাদপুরে হত্যা মামলার আসামীদের বাড়ীতে আগুন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

  

শাহজাদপুরে হত্যা মামলার আসামীদের বাড়ীতে আগুন

দিলীপ গৌর
০৯-০৭-২০২০ ০৭:২৭ পূর্বাহ্ন
শাহজাদপুরে হত্যা মামলার আসামীদের বাড়ীতে আগুন
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে পৌর এলাকার পাড়কোলা গ্রামে একটি হত্যাকান্ড কে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার রাতে ওই হত্যা মামলা তিনজন আসামীর বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তিনটি বসত ঘর পুড়ে যায়। ৮ জুলাই বুধবার গ্রামের ময়না খাতুন জানান, ওইদিন রাতে আউয়াল, হেনা খাতুন ও আকমত আলী বসত ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুনে তিনটি ঘর পুড়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানায়, গত ৩ মে শাহজাদপুর পৌরসভার পাড়কোলা গ্রামের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সাবেক কমিশনার পিযুষ ও বর্তমান কাউন্সিলর বেল্লাল গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আজগর আলী নামে একজন নিহত হয়। এরপর থেকে ওই গ্রামে হত্যা মামলার আসামীদের বাড়ীতে চলে ভাংচুর ও লুটপাট।

দিলীপ গৌর ০৯-০৭-২০২০ ০৭:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 944 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com