কাজিপুরে চরাঞ্চলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
০৩ মে, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে চরাঞ্চলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

আব্দুল জলিল
০৮-০৭-২০২০ ০৫:১০ অপরাহ্ন
কাজিপুরে চরাঞ্চলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্টঃ বন্যা প্লাবিত কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের তেকানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাপের উপদ্রব বেড়েছে বলে জানা গেছে। এঘটনায় ২ জনের মৃত্যু ও অন্তত ৩০ জন সাড়ের আক্রান্তের শিকার হয়েছে। তেকানী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লোকালয়ে সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিনিরবেড় গ্রামের গত এক মাসের ব্যাবধানে ১ জুলাই কাজিমূদ্দীনের স্ত্রী তারাভানু (৩০) এবং ৫ জুন নজরুল ইসলামের ছেলে হ্নদয় (১৫) নিজ নিজ বাড়ীতে সাপের কামুড়ে মৃত্যু হয়েছে। এছাড়াও চরাঞ্চলের বিভিন্ন গ্রামে অন্তত ৩০ জন সাপের কামড়েরে শিকার হয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে। হঠাৎ সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকার ছোট বড় সকলের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে বলে জানান কিনিরবেড় গ্রামের মাঝবয়সী গৃহিণী ইসমত আরা। যমুনা নদীর চরাঞ্চলের গোয়ালবাথান, মনসুরনগর, রূপসাসহ আশেপাশের এলাকায় বিষধরসহ বিভিন্ন জাতের সাপের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। এমনকি মানুষকে ধাওয়া করে কামড়ানোর মতো ঘটনাও ঘটেছে বলে জানান সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রিপন তালুকদার।

আব্দুল জলিল ০৮-০৭-২০২০ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com