শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৭-২০২০ ০৭:২৪ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানী সুর্য কে পারিবারীক কলহের জেরে লাঞ্চিত করার প্রতিবাদে এক প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে।
বুধবার (৮জুলাই) সকালে তাড়াশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গোলাম রাব্বানী সুর্য কে লাঞ্চিত ও তাকে জরিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিন্দা ও প্রতিবাদ সভায় তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক সনজু কাদের বলেন, পারিবারিক কলহের জের ধরে ও ষড়যন্ত্র করে নানা নাটকীয়ভাবে পরিবারের কোন্দলের বলির পাঠা বানিয়ে তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে একটি মিথ্যা সংবাদও করানো হয়েছে। যা হাস্যকর করা কিছুই নয়। একজন সম্মানীত ব্যাক্তি ও সাংবাদিক নেতাকে জরিয়ে পারিবারিক কলহের ষড়যন্ত্রের শিকার হবে। আর মিথ্যা সংবাদ করাটা সাংবাদিকতার পরিপন্থী, অনুসন্ধান না করে সত্যটাকে আড়াল করে এমন হীন মনমানুষিকতার পরিচয় দেয়া ছাড়া আর কিছুই না। তাই আমরা ওই ষড়যন্ত্রকারী ও মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলেন বক্তরা।
প্রসঙ্গত, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানী সুর্য বগুড়া জেলার শেরপুরে তার ভাড়া বাসা থেকে মালিককে মাসিক ভাড়া দিয়ে ফেরার পথে রাস্তায় মোটর সাইকেল রোধ করে ৭/৮জন যুবক । পরে তাকে একটি দোকানে ডেকে নিয়ে একটি মেয়েকে জড়িয়ে ফাসানো চেষ্টা করে। ইতিমধ্যে সাংবাদিকের স্ত্রী ও শশুর তাদের সাথে ফোনে কথা বলে যেকোনভাবে ফাসাতে হবে এমন কল্পকাহীনী করছে বলে ওই যুবকদের সাথে কথা বলে জানতে পারেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com