শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৭-২০২০ ১২:৫৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে অসুস্থ জনিত কারনে তাইজুল ইসলাম সরদার (৭০) নামে এক আওয়ামীলীগ নেতা মারা গিয়েছেন। তিনি উপজেলার তালম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজশাহী বেতারের পল্লী গীতি গানের শিল্পী তাড়াশের লোকগীতি সাংস্কৃতিক সংগঠন মুকুল মেলা এবং আবির্ভাবের গানের ওস্তাদ ছিলেন। বুধবার (৮জুলাই) সকালে উপজেলার তালম ইউনিয়নের উপসিলট গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তার ভাগ্নে হাদিউল হুদয় জানান, গত বেশকিছু দিন আগে একবার ষ্ট্রোক করেন। পরে তার প্যারালাইজড হয়। এর বুধবার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
বুধবার দুপুরে জোহর নামাজ পর তার জানাযার নামাজ উপসিলট গ্রামে অনুষ্টিত হবে। জানাযা শেষে ওই গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃতে্যুতে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com