সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৬ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৮-০৭-২০২০ ০৬:০৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগন্জ সিডিপির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় ৩৮৫ জন অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ হয়।বিতরণের সময় উপস্থিত ছিলেন,ঘুড়কা ইউনিয়নের ইউপি সদস্য,জিআর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সিরাজগন্জ সিডিপির ম্যানেজার সহ সংস্থাটির অন্যান্য কর্মীবৃন্দ। কোভিট -১৯ এর এই দুর্যোগ মুহুর্তে কিভাবে নিজেকে, পরিবারকে, সমাজকে ও দেশকে সর্বোপরি বিশ্বকে রক্ষা করা যায় সে বিষয়ে বক্তারা উপস্থিত সকলকে অবগত করেন। সামাজিক দুরত্ব ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সকলে খাদ্য সামগ্রী গ্রহন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৮-০৭-২০২০ ০৬:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com