জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শত জন্ম বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বনজ ঔষধি চারা বিতরণ শাহজাদপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শত জন্ম বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আজ ৭ জুলাই মঙ্গলবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলদ বনজ ঔষধি বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়। এদিন দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে চারা বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা ও উপজেলা কৃষি অফিসার, আব্দুস ছালাম। বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বনজ ঔষধি গাছের চারা রোপন করা হয়।
দিলীপ গৌর ০৭-০৭-২০২০ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 278 বার দেখা হয়েছে।