শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৭-২০২০ ০২:৪৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সসহ (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২২জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হলো।
মঙ্গলবার (৭জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন।
করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কাজনীন সুলতানা, তাড়াশ পশু হাসপাতালে ভেটেনারী চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসাদুজ্জামান, সলঙ্গা গালর্স স্কুলের শিক্ষক আবুল খালেক মনি ও বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের দোলন খাতুন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে মঙ্গলবার তাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com