কাজিপুরে বন্যার পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন
২৪ এপ্রিল, ২০২৬ ০১:১৭ অপরাহ্ন

  

কাজিপুরে বন্যার পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন

আব্দুল জলিল
০৬-০৭-২০২০ ১১:০৫ অপরাহ্ন
কাজিপুরে বন্যার পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে চলমান বন্যায় পানি হ্রাস পাওয়ায় নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের খুদবান্দি মৌজা ও বিয়াড়া মৌজার খুদবান্দি গ্রামে কাটা তলা (নৌকা ঘাট) পানি কমার সাথে সাথে বেড়েছে ভাঙ্গন।

সোমবার (৬জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায় গত ২/৩ দিনে ৩০/৩৫ হাত ভিটে মাটি ও আবাদী জমিসহ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বসবাসকারী মৃত- মজিবুর রহমানের পুত্র বকুল সরকার ও মৃত- আব্দুল খালেকের পুত্র শামীম জানান, ৩/২ দিনের ব্যবধানে এখানকার ভিটে-মাটি বা বাড়ির জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ৮/১০ টি পরিবার ইতোমধ্যে ভিটা-মাটি হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে। ভূক্তভোগী নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক জানান, পানি কমার সাথে সাথে কাটাতলা নৌকাঘাটে ভাঙ্গন শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কোন মতে বাড়ি-ঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এমতাবস্থায় আশে-পাশের অনেক বাড়ি-ঘর ও জমি-জমা রক্ষার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ,কে,এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং ইতোমধ্যে উধ্বর্তন কর্মকর্তাকে অবগত করেছি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আব্দুল জলিল ০৬-০৭-২০২০ ১১:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com