শাহজাদপুরের বিভিন্ন নদ-নদী থেকে বালু খেকোদের বালু তোলার মহোৎসব
০৩ মে, ২০২৬ ০৬:০২ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের বিভিন্ন নদ-নদী থেকে বালু খেকোদের বালু তোলার মহোৎসব

দিলীপ গৌর
০৬-০৭-২০২০ ১০:৪২ অপরাহ্ন
শাহজাদপুরের বিভিন্ন নদ-নদী থেকে বালু খেকোদের বালু তোলার মহোৎসব
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার বিভিন্ন নদ-নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী নেতারা। এতে ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধরণ কৃষক। পকেট ভারি হচ্ছে বালু খেকোদের। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের কলিয়ার চর ও পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে কৃষি ফসলী জমি মাটি ধ্বংস করছে বালু খেকোরা। মহামারি করোনার সুযোগে শাহজাদপুরে চলছে রমরমা বালু ব্যবসা। সরজমিন ঘুরে দেখা গেছে, পোরজনা ইউনিয়নের কলিয়ার চরের নদীতে রেজাউল, মজনু, জয়নাল ও সেলিম দরগাহর চরে আব্দুল হান্নান, বাজিয়ার পাড়ায় রেজাউল, নারুয়া আনিছ, শ্রীফলতলা রাজু আহমেদ হাসু, পার জামিরতা আবু হানিফ, চর পোরজনা নুর ইসলাম, আনিছ ও সাদেক, পুকুরপার মোঃ রফিক ছাড়াও মাদলা, দ্বাবাড়িয়া, গঙ্গাপ্রসাদ, নগরডালা, ডায়া ও চর কৈজুরীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এ চক্রটি। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে আমাদের চাষাবাদের জমি হারিয়ে যাচ্ছে। আমরা ভয়ে কিছুই বলতে পারছি না। এরা ক্ষমতাধারী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। এভাবে জমি থেকে বালু তুলতে থাকলে শাহজাদপুরে শত শত একর জমি হারিয়ে যাবে। তাই জরুরী ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ না করলে কৃষি প্রধান বাংলাদেশ হলেও সেটা শুধু কাগজ কলমে থাকবে বাস্তবে কিছুই থাকবে না। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দিলীপ গৌর ০৬-০৭-২০২০ ১০:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com