উল্লাপাড়ায় ৭ জুয়াড়ি ও চোরের বিভিন্ন মেয়াদে সাজা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৭-২০২০ ১০:১০ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৭ জুয়াড়ি ও চোরের বিভিন্ন মেয়াদে সাজা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সোমবার (৬জুলাই) ভ্রাম্যমান আদালত উল্লাপাড়ায় ৭ জুয়াড়ি ও ১ জন চোর কে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এই সাজা প্রদান করেন। এরা হলেন, বন্যাকান্দি গ্রামের মানিক হোসেন (৪০), এরশাদ আলী (৩২), পুকুপাড় গ্রামের জুলফিকার আলী ভুট্টু (৩৫) এদেরকে ৩ মাসের জেল দেওয়া হয়। এছাড়া বন্যাকান্দি গ্রামের নান্নু (৩৫), সদাই রাঘববাড়ীয়ার হেলাল (৫০), আমজাদ হোসেন (৫৫), দমদমার সুলতান মাহমুদ (৩২) ও শাহজাহানপুর গ্রামের চোর তৈয়ব আলী (২২)। এদের ৫ জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, রোববার গভীর রাতে উপজেলার বন্যাকান্দি বাজারের পাশে জুয়া খেলা অবস্থায় এদেরকে সবাইকে আটক করা হয়। সোমবার দুপুরে এদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৭-২০২০ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ