তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে ৩৮০জন গরিব-অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৫ পূর্বাহ্ন

  

তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে ৩৮০জন গরিব-অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-০৭-২০২০ ০৬:৩৩ অপরাহ্ন
তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে ৩৮০জন গরিব-অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

আশরাফুল ইসলাম রনি: 

করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে গরিব, দুঃখী ও অসহায় ৩৮০জন গরিব-অসহায় মানুষের মধ্যে (জিআর) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত (জিআর) ১০ কেজি করে চাল ৩৮০জন গরিব-অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল ।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) মাহমুদুর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, জয়নব খাতুন, মাসুদা খাতুন ও ইউপি সচিব শরিফুল ইসলামসহ আরো অনেকেই।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১০ কেজি করে চাল তালিকাভুক্তদের হাতে তুলে দেয়া হয়েছে।এনিয়ে গত দুইদিনে ৮৮০জনকে চাল দেয়া হলো।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৭-২০২০ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com