নাগরপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন

  

নাগরপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৬-০৭-২০২০ ০৩:৪২ অপরাহ্ন
নাগরপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা যুবলীগ শাখা। প্রধানমন্ত্রীর নির্দেশিত দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ এই স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা গয়হাটা ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয় এবং অগ্নীবীণা আইডিয়াল কলেজ মাঠে এই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মুশফিক হোসেন শৈবাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের পক্ষ থেকে করোনার মহামারিতে অল্পসংখ্যক কর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছি। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বানিজ,বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা সহ যুবলীগের নেতা কর্মীবৃন্দ প্রমূখ। এ সময় প্রত্যেক নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি ফলজ, বনজ ও ঔষধিসহ তিনটি করে গাছের চারা রোপন করার আহ্বান জানানো হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৬-০৭-২০২০ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com