শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৭-২০২০ ১২:৪৫ অপরাহ্ন |
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা আক্রান্ত সাংবাদিক আশরাফুল ইসলাম রনিকে দেখতে গেলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ন-আহবায়ক দৈনিক সময়ের আলো ও ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডট কম এর প্রতিনিধি শায়লা পারভীন।
সাংবাদিক আশরাফুল ইসলাম রনি করোনা আক্রান্ত হয়ে তার অফিস কক্ষে লগডাউনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ সংবাদ শুনে তাড়াশ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও দৈনিক সময়ের আলো ও ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডচ কম এর প্রতিনিধি শায়লা পারভীন সোমবার দুপুরে ছুটে যান তার কাছে। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী জেসমিন খাতুনসহ অনেকেই। পরে অসুস্থ সাংবাদিককে তারা বিভিন্ন খাবার সামগ্রী দেন।
প্রসঙ্গতঃ দৈনিক খোলা কাগজ ও পরির্বতন ডট কম এর তাড়াশ উপজেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ কন্ঠ’র ষ্টাফ রিপোর্টার আশরারাফুল ইসলাম রনি গত ২৫ জুন তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়। তিনি সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com