সিরাজগঞ্জে হাসুয়ার আঘাতে ভাই খুন
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-০৭-২০২০ ০৭:৩৬ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে হাসুয়ার আঘাতে ভাই খুন
সোহাগ হাসান:সিরাজগঞ্জের কাজিপুরে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে আব্দুল বাছেদ (৪৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার(৫জুলাই) দুপুরের দিকে উপজেলার পাটাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত আবু হোসেন আলীর ছেলে। কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, পারিবারিক কোন্দলের জের ধরে দুপুরে চাচাতো ভাই আবু শাহীনের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুলের। এক পর্যায়ে শাহীন তার হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুলের গলায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-০৭-২০২০ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 937 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ