শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ
২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন

  

শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

দিলীপ গৌর
০৫-০৭-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ
শাহজাদপুর প্রতিনিধি : কোভিট- ১৯ মোকাবেলায় অনলাইন নিউজ পোর্টাল ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর পক্ষে থেকে রোববার (৫ জুলাই) শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদদের চেয়ারম্যান উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর গণসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পলাশ।

করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের নিরাপদ রাখতে এ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। প্রধান অতিথি শাহ্ মোঃ শামসুজ্জোহা তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসে আমরা সবাই আক্রান্ত।

জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শাহজাদপুরের সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি এলাকার সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিরতণের জন্য ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর প্রধান সম্পাদক আবুল বাশারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


দিলীপ গৌর ০৫-০৭-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com