শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৭-২০২০ ১০:৩৫ অপরাহ্ন |
শনিবার (৫ জুন) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসস্ট্যান্ডে এলাকায় এঘটনা ঘটে। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও বেলকুচি কলেজের ভিপি আনিছুর রহমান মিঠু বিশ্বাসের নেতৃত্বে এই মামলার শিকার হয় যুবলীগ কর্মী ব্যবসায়ী আল আমিন প্রামানিক।
আল আমিন প্রামানিক বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের সাবেক কাউন্সিলর মন্তাজ আলী প্রমানিকের ছেলে।
এব্যাপারে আল আমিন প্রমানিক এই প্রতিবেদককে জানান, আমি ব্যবসায়ীক কাজে এনায়েপুরে যাই এবং ব্যবসীক টাকা কালেকশন করে ফেরার পথে সন্ত্রাসী বাহিনী আজুগড়া থেকে আমার পিছু নেয়। মেঘুল্লা বাসস্ট্যান্ডে আসা মাত্রই আমার মোটরসাইকেল গতিরোধ করে। এসময় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসসহ চার পাঁচ জন আমাকে হত্যার উদ্দেশ্যে বেধরোক মারপিট করে। এ সময় আমার কাছে ব্যবসায়ীক ১ লক্ষ ১৭ হাজার টাকা ও আমার সেল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আমি এই সন্ত্রাসী মিঠু বিশ্বাসসহ জড়িতদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।
হামলা চালানোর ব্যাপারে আনিছুর রহমান মিঠু বিশ্বাসের সাথে তার সেল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আমি ঘটনা শোনার পরে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com