শিরোনামঃ
দিলীপ গৌর ০৪-০৭-২০২০ ০৮:৫১ অপরাহ্ন |
এক শ্রেণীর প্রভাবশালী মহল সপ্তাহে চারদিন করে হাট বসাতে শুরু করে। সেই থেকেই শাহজাদপুরে শনি-রবি ও মঙ্গল-বুধ তাঁত কাপড়ের হাট বসতে শুরু করে। হাটের ইজারদারদের খাজনাও দ্বিগুণ বেড়ে যায়।
এর কারণে এদিন দুপুরে শত শত তাঁতী শাহজাদপুর কাপড়ের হাট সপ্তাহে দু’দিন করার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে যায়। উপজেলা পরিষদ বন্ধ দেখে পুনরায় ফিরে আসে।
তাঁতী আব্দুল মালেক, ফকির চাঁদ ও ইসমাইল হোসেন জানান, ‘খাজনা দ্বিগুণ হওয়াতে তারা পূর্বের ন্যায় সপ্তাহে দু’দিন হাট করার জন্য মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যায় ছুটির দিন হওয়ায় তারা ফিরে চলে আসে। এদিকে সামাজিক দূরত্ব না মেনেই শত শত তাঁতী এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এদিকে করোনা ভাইরাসের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে তাঁতীদের করুণ অবস্থা। শত শত তাঁত বন্ধ হয়ে গেছে। তাঁতীদের কথা কেউ চিন্তা করে না। এরই মধ্যে অনেক তাঁতী তাঁত বিক্রি করে ফেলেছে। এর ফলে সিরাজগঞ্জের শাহজাদপুরের শত শত তাঁতীরা অন্য পেশায় চলে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com