শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৭-২০২০ ০৩:৫০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সসহ (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৭জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হলো।করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও তাড়াশ সদরের আব্দুল হকের স্ত্রী মোছা. তাহেরা খাতুন, হাসপাতালের ইনচার্জ লায়লা পারভীন, নার্স শ্রী. সোমা, তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি ফিরোজ মাহমুদ ও মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের গাজী শাহান আলী।
শনিবার (৪জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে নিশ্চিত করেছেন তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর র্যাবে পাঠানো হয়। পরে শনিবার তাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com