উল্লাপাড়ায় প্রেমিক কতৃক প্রেমিকার শ্লীলতাহানির চেষ্টায় প্রেমিকার আত্মহত্যা
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় প্রেমিক কতৃক প্রেমিকার শ্লীলতাহানির চেষ্টায় প্রেমিকার আত্মহত্যা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৭-২০২০ ০৩:৩১ অপরাহ্ন
উল্লাপাড়ায় প্রেমিক কতৃক প্রেমিকার শ্লীলতাহানির চেষ্টায় প্রেমিকার আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২জুলাই)  রাতে প্রেমিকের ডাকে সারা দিয়ে প্রেমিকা ঘাটে ভীরানো নৌকায় উঠলে প্রেমিক সহ ৪ বন্ধু ঝাপটে ধেরে শ্লীলতাহানির চেষ্টা করায় লোক লজ্জায় আত্মহত্যা করেছে প্রেমিকা । এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদইলাকান্দি গ্রামে । শুক্রবার দুপুরে মডেল থানা পুলিশ ভাদাইলকান্দি গ্রামের মোঃ আনোয়ার হোসেনের বাড়ী থেকে সুফিয়া খাতুন(২২) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে । 

উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী ও এলাকা বাসী জানায় ভাদাইলকান্দি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সুফিয়া খাতুনের কিছু দিন আগে পাবনার দাশুরিয়ায় রুহুল আমিনের সাথে বিয়ে হয় । গত কয়ক দিন আগে সুফিয়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে ।

বৃহস্পতিবার (২জুলাই) রাত ১১ টার দিকে সুফিয়া তার পূর্বের প্রেমিক মোঃ পলাশের ডাকে সারা দিয়ে তার বাবার বাড়ির ঘাটে ভীরানো পলাশের নৌকায় গিয়ে উঠে । নৌকা ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর প্রেমিক পলাশ সহ তারা ৪ বন্ধু মিলে সুফিয়ার শ্লীলতাহানির উদ্দেশ্যে ঝাপটে ধরে । এ সময় সুফিয়া চিৎকার শুরু করে । চিৎকার শুনে গ্রামবাসী গিয়ে সুফিয়সকে উদ্ধার করে এবং জাহেদুলকে আটক করে । এ সময় বাকী তিন জন পালিয়ে যায় । পরে গ্রামবাসী জাহেদুলকে গণধোলাই দিয়ে বৃহস্পতিবার রাতেই উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে । এ ঘটনায় সুফিয়া রাগে ক্ষোপে এবং লোক লজ্জায় ওই রাতেই বিষ পান করে আত্মহত করে । পলাশ ও জাহেদুল উপজেলার দূর্গানগর ইউনিয়নের নন্দীবেড়া গ্রামের লিয়াকত  ও মোজাম্মেল হকের ছেলে । 

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান এ ঘটনায় জাহেদুল নামের একজনকে আটক করা হয়েছে । থানায় মামলা হয়েছে । বিষয়টি আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৭-২০২০ ০৩:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com