বেলকুচিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বাশুড়ী থানা হেফাজতে
১২ মে, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বাশুড়ী থানা হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৭-২০২০ ০৬:২০ পূর্বাহ্ন
বেলকুচিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বাশুড়ী থানা হেফাজতে
জহুরুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামে ঝর্না খাতুন (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় স্বামী রুহুল আমিন বাবু ও শ্বাশুরী রিনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের মা ও বোনদের দাবী তাকে হত্যা করা হয়েছে।

ঝর্না খাতুন বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে ও গাড়ামাসী গ্রামের আফজাল হোসেনের ছেলে রুহুল আমীন বাবুর স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার বিকালের দিকে বাড়িতে গেলে ঘরের ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান তারা। নিহতের মা ও বোন জানান, তার স্বামী রুহুল আমিন বাবু পারিবারিক কলহের জের ধরেই তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। ঝর্নাকে তার স্বামী মারধর করতেন বলেও জানান তারা। পারিবারিক কলহের জেরেই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নিহতের মা ও বোন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম জানান, সন্ধ্যায় নিহতের খরব জানার পর ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বামী রুহুল আমিন বাবু ও তার মা রিনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৭-২০২০ ০৬:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 932 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com